🇾🇪 🇸🇦 আজকের চোখ ধাঁধানো ইয়েমেনের হুথি আনসারুললার সৌদি সমর্থিত বাহিনীর বিরুদ্ধে পিন পয়েন্ট মিসাইল অ্যাটাকের ভিডিওতে সম্ভবত 🇮🇷 ইরানের ফজর-৫সি (Fajr-5C) দীর্ঘপাল্লার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম (MLRS এর মিসাইল ব্যবহার করা হয়েছে।
এর স্ট্যান্ডার্ড রকেটগুলোর রেঞ্জ প্রায় ৭৫ কিলোমিটার, তবে এর জিপিএস-গাইডেড সংস্করণগুলোর (যেমন Fajr-5C) পাল্লা আরও বেশি হয়ে থাকে। নির্দিষ্ট কনফিগারেশনে ১৩০ কিমি) পর্যন্ত করা হয়েছে।
কিছু উন্নত দুই-পর্যায়ের (two-stage) রকেট সংস্করণে এই পাল্লা আরও অনেক বেশি—প্রায় ১৮০ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে।#ইরানের তৈরি জিপিএস/জিএনএসএস (GNSS/INS) গাইডেড আধুনিক সংস্করণ Fajr-5C-এ উন্নত গাইডেন্স সিস্টেম যুক্ত করা হয়েছে। এই গাইডেন্স সংস্করণের ক্ষেত্রে একিউরেসি অনেক বেশি নিখুঁত।
জিপিএস বা স্যাটেলাইট নেভিগেশন (GNSS) যুক্ত করলে এর নির্ভুলতা বা CEP কমে মাত্র ৫০ মিটার বা তারও কম হয়ে থাকে। অর্থাৎ মিসাইল মারা হলে এটা নির্দিষ্ট লোকেশনে ৫০ মিটারের মধ্যে পড়বে।
কিন্তু আমরা ভিডিওতে দেখেছি এটি একদম ডাইরেক্ট টার্গেটে গিয়ে পড়েছে এটা কিভাবে সম্ভব হলো❓
সম্ভবত বিশেষভাবে রি-ইঞ্জিনিয়ারিং করে এই রকেটের CEP কমানো হয়েছে।
ডেজফুল – Dezful এবং ফাতেহ-ই মুবিন – Fateh-e Mobin)ক্যাটাগরির মিসাইলগুলোর সিইপি (CEP) মাত্র ৫ থেকে ১০ মিটার বা তারও কম হয়ে থাকে। সলিড-ফুয়েল চালিত এই শর্ট ও মিডিয়াম রেঞ্জের মিসাইলগুলোতে স্যাটেলাইট নেভিগেশন (GPS/GNSS), ইনর্শিয়াল নেভিগেশন সিস্টেম (INS) এবং উন্নত কন্ট্রোল ফিন ব্যবহার করা হয়, যা এগুলোকে অত্যন্ত নিখুঁতভাবে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সাহায্য করে। যেমন, ইরানের ডেজফুল (Dezful) ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রে এর নির্ভুলতা বা CEP প্রায় ৫ মিটার পর্যন্ত দাবি করা হয়ে থাকে।
আবারো এমনও হতে পারে এই হামলাটা কোন টেস্ট কেস ছিল ইরানের জন্য। সম্প্রতি 🇷🇺 রাশিয়া ইরানের মিসাইল টেকনোলজি সাহায্য করেছে বলে প্রতিবেদন এসেছে। রাশিয়ার এমন কিছু মিসাইল রয়েছে যেগুলোর CEP মাত্র ১ মিটার বা পিন পয়েন্ট এক করেছি। ভিডিও দেখে এই মিসাইল টি সে ধরনেরই কোন একটি মিসাইল বলে মনে হচ্ছে।
ভিডিওটি দেখতে পারেন এখানে
