Author: মাসুম হোসেন
মাসুম হোসেন একজন সাংবাদিক ও গণমাধ্যম পেশাজীবী, যার সাংবাদিকতা, বৈশ্বিক রাজনীতি এবং আন্তর্জাতিক বিষয়াবলীতে ১০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে কাজ করেছেন এবং রাজনৈতিক বিশ্লেষণ ও ডিজিটাল মিডিয়ায় দক্ষ। তিনি Stamford University Bangladesh এবং Offenburg University of Applied Sciences, Germany-এ অধ্যয়ন করেছেন। তাঁর পেশাগত অভিজ্ঞতা গণমাধ্যম, প্রযুক্তি এবং আন্তর্জাতিক যোগাযোগের সমন্বয়ে গড়ে উঠেছে।
সম্প্রতি আবুধাবিতে আয়োজিত একটি উচ্চপর্যায়ের বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং সৌদি আরবসহ অন্যান্য আরব দেশের প্রতিনিধিরা অংশ নেন। ইয়েমেনে আনসার আল্লাহ (হুথি) বাহিনীর ক্রমবর্ধমান ক্ষমতা বৃদ্ধি মধ্যপ্রাচ্যে আবুধাবি, রিয়াদ এবং তেল আবিবের জন্য যৌথ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় এই শক্তিগুলোর মধ্যে অপ্রকাশ্য ও প্রকাশ্য অংশীদারিত্ব তৈরি হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত ইয়েমেন সংঘাতে পুনরায় সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা দক্ষিণাঞ্চলীয় সরকারপন্থী ও বিচ্ছিন্নতাবাদী বাহিনীগুলোকে বিশেষ করে জিয়ান্ট ব্রিগেডকে আবার আর্থিক সহায়তা ও বেতন প্রদান শুরু করতে সম্মত হয়েছে। এর বিনিময়ে সৌদি আরব এই দক্ষিণাঞ্চলীয় বাহিনীগুলোকে আকাশ…
হুথিরা এখন পুরোপুরি ইরানের সরাসরি অস্ত্র সরবরাহের ওপর নির্ভর না করে নিজেরাই উন্নত মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন তৈরির কাজ শুরু করেছে। এজন্য তারা বিভিন্ন চীনা কোম্পানির সরবরাহ করা দ্বৈত ব্যবহার্য যন্ত্রাংশ ও বাণিজ্যিক সামগ্রী কাজে লাগাচ্ছে । অস্ত্র বিশেষজ্ঞ সংস্থা Conflict Armament Research-এর নতুন প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইরানের ওপর নির্ভরতা কমিয়ে নিজেরাই প্রায় ২,০০০ কিমি পাল্লার মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল (MRBM) তৈরি করছে, যার আওতায় সহজেই সৌদি আরব এবং ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চল রয়েছে। অতীতে ইরানের রেভল্যুশনারি গার্ড ছোট মাছ ধরার নৌকা বা অন্যান্য গোপন রুটের মাধ্যমে হুথিদের অস্ত্র ও যন্ত্রাংশ পাঠাতো। কিন্তু মার্কিন বাহিনী ও…
ইয়েমেনের আনসারুল্লাহ (হুথি)-র একের পর এক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় চরম নিরাপত্তা ঝুঁকিতে পড়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও ডি ফেক্টো শাসক মোহাম্মদ বিন সালমান। রাজধানী রিয়াদে হুথিদের হামলা বৃদ্ধি পাওয়ায় নিজের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি গোপন বাংকারসমৃদ্ধ রাজপ্রাসাদগুলোর একটি থেকে অন্যটিতে অনবরত স্থানান্তর করছেন বলে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল (WSJ)। প্রতিবেদনে বলা হয়, ৪১ বছর বয়সী এই সৌদি ক্রাউন প্রিন্স সুরক্ষার জন্য একদল বিশেষ ও বিশ্বস্ত নিরাপত্তা রক্ষীর ওপর নির্ভর করছেন এবং সাম্প্রতিক সময়ে জনসমক্ষে তাঁর উপস্থিতি প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। রিয়াদে চরম আতঙ্ক, বিমানবন্দর ধ্বংস ও ভয়াবহ হতাহত সম্প্রতি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক…
🇺🇸/🇮🇱/🇮🇷 যুক্তরাষ্ট্র সম্প্রতি ইসরায়েলকে অনুরোধ করেছিল যেন তারা যৌথ অভিযানের বদলে ইরানের বিরুদ্ধে একতরফা হামলা পরিচালনা করে। যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সাথে যৌথভাবে সরাসরি হামলায় অংশ নিত, তবে একে সরাসরি “যুক্তরাষ্ট্রের যুদ্ধ” হিসেবে দেখতেন ভোটাররা। এতে মার্কিন সেনাদের জীবনহানির ঝুঁকি তৈরি হতো এবং মার্কিন প্রশাসনের ওপর সরাসরি চাপ আসত। যুক্তরাষ্ট্র যদি বাইরে থেকে সমর্থন দিয়ে ইসরায়েলকে একতরফা আক্রমণ করতে দেয়, তবে রাজনৈতিক দায়ভার ওয়াশিংটনের ওপর কম পড়ে। তারা এটাকে “ইসরায়েলের নিজস্ব আত্মরক্ষামূলক পদক্ষেপ” হিসেবে দেখাতে পারত। মধ্যপ্রাচ্যে মার্কিন সরাসরি হস্তক্ষেপে যুদ্ধ বড় আকার ধারণ করলে এবং তেল সরবরাহ ব্যাহত হলে বিশ্ববাজারে তেলের দাম হু-হু করে বেড়ে যায়। তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্রে…
🇾🇪 🇸🇦 সৌদি আরবের সিভিল এভিয়েশন অথরিটি (GACA)-এর অফিসিয়াল বিবৃতি এবং অন্যান্য সূত্র অনুযায়ী গত বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ তারিখে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং একটি সৌদিয়া এয়ারলাইন্সের বিমান লক্ষ্য করে দুটি পৃথক হামলা চালানো হয়। এই হামলায় মোট ৩ জন সৌদি নাগরিক নিহত হন, যার মধ্যে সৌদিয়া এয়ারলাইন্সের ক্যাপ্টেন হামুদ আলী আল-কালথামিও (Captain Hamoud Ali Al-Kalthami) ছিলেন। এছাড়া বিভিন্ন দেশের বেশ কয়েকজন নাগরিক ও বাসিন্দা আহত হয়েছেন। এছাড়াও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনায় আহতদের মধ্যে পাঁচজন সৌদি নাগরিক, 🇪🇬 দুজন মিশরীয় বাসিন্দা এবং একজন 🇵🇰পাকিস্তানি নাগরিক অন্তর্ভুক্ত রয়েছেন। এছাড়া, একই দিনে আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হওয়া পৃথক হামলায়…
🇵🇰 🇾🇪 🇸🇦 নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ পাকিস্তানি সামরিক কর্মকর্তা বুধবার দ্য নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন যে, পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো হুথিদের বিরুদ্ধে হামলায় ব্যবহৃত হচ্ছে। এই সপ্তাহে পাকিস্তান ও তুরস্ক সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার জন্য তাদের প্রতিরক্ষা চুক্তি সক্রিয় করেছে, যার ফলে এই সংঘাতে নতুন পক্ষের যুক্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। হুথি বাহিনী সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দক্ষিণাঞ্চলের আভা বিমানবন্দরে ড্রোন ও মিসাইল হামলা চালায়, যার ফলে হতাহতের ঘটনা ঘটে। এর জেরে সৌদি আরব ও তাদের মিত্রদের সাথে হুথিদের এই সংঘাত নতুন করে পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিয়েছে। তবে এই বিমানগুলোতে থাকা পাইলটরা…
🇾🇪 🇸🇦 ইয়েমেনের তাইজ প্রদেশের আল-আকروض (Al-Aqrud) আল – আক আনসারুল্লাহর (হুথি) সাথে সংঘর্ষের সময় প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের (PLC) অনুগত বাহিনীর اللواء 35 مدرع (৩৫তম আর্মারড ব্রিগেড)-এর ৫ম ব্যাটালিয়নের অপারেশন প্রধান বা রেইস আমালিয়াত (رئيس عمليات جبهة الأقروض) المقدم (মেজর/লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার) صادق شرف محمد عبده (সাদেক শরাফ মোহাম্মদ আবদু) নিহত হয়েছেন। লে: কর্নেল সাদেক শরাফ মোহাম্মদ আবদু) তাইজের আল-আকروض (Al-Aqrud) ফ্রন্টে আনসারুল্লাহ বাহিনীর সাথে সরাসরি সংঘর্ষ ও সম্মুখ সমর বা লড়াইয়ের সময় নিহত হয়েছেন। ৩৫তম আর্মারড ব্রিগেড (اللواء 35 مدرع) ইয়েমেনের তাইজ প্রদেশের সামরিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিচিত একটি সামরিক বাহিনী। এটি ইয়েমেনি সেনাবাহিনীর চতুর্থ সামরিক…
🇺🇸 🇸🇦 🇾🇪 ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রশাসন সৌদি আরবের ইয়েমেনের সামরিক অভিযানে নিজেদের সম্পৃক্ততা বাড়াতে পুরোপুরি নারাজ এবং রিয়াদ যেন কোনো বৃহত্তর বা বিস্তৃত যুদ্ধে জড়িয়ে না পড়ে, সেজন্য যুক্তরাষ্ট্র তাদের নিরুৎসাহিত করার চেষ্টা করছে। গত কয়েক সপ্তাহে সৌদি আরব ইয়েমেনের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানে যোগ দেওয়ার জন্য বিশ্বের অন্যান্য দেশগুলোকে রাজি করানোর চেষ্টা চালিয়েছিল, তবে এখন পর্যন্ত তারা কোনো দেশকেই পাশে পায়নি। ওয়াশিংটন সৌদি আরবকে সরাসরি বিমান হামলা থেকে বিরত রাখলেও তাদের অন্যান্য কিছু ক্ষেত্রে সহযোগিতা দিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে গোয়েন্দা সহায়তা, নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণে বা টার্গেটিংয়ে সহায়তা এবং আকাশপথে জ্বালানি সরবরাহ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সামরিক…
🇵🇰 🇸🇦 🇾🇪 ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সৌদি-সমর্থিত সরকারের জন্য সামরিক রসদ ও সরঞ্জাম নিয়ে পাকিস্তানের চারটি সামরিক কার্গো বিমান (সি-১৩০ বা সমমানের বিমান) ইয়েমেনের এডেন বিমানবন্দরে অবতরণ করে। এই চালানে মূলত যা পাঠানো হয়েছে:বিমান প্রতিরক্ষা ব্যবস্থা,হালকা আর্টিলারি, ড্রোন এবং ড্রোন-প্রতিরোধী ব্যবস্থা (Anti-drone systems)। ধারণা করা হচ্ছে, হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সম্ভাব্য বড় কোনো সামরিক অভিযানের প্রস্তুতি এবং সৌদি আরব, 🇹🇷 তুরস্ক ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তির (মক্কা চুক্তি) অংশ হিসেবেই এই সামরিক সহায়তা পাঠানো হয়েছে। এদিকে গতকাল রাত থেকেই এডেন অভিমুখে হামলা জোরদার করেছে হুতিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্রাগারে বেশ কিছু ব্যালেস্টিক মিসাইল এবং আগুন ছড়িয়ে পড়ার ভিডিও দেখা…
🇦🇫 🏳️ ন্যাশনাল মোবিলাইজেশন ফ্রন্ট (এনএমএফ) নানগারহার প্রদেশের জালালাবাদে একটি হামলার দায় স্বীকার করেছে, যার ফলে তালেবানের তদন্ত বিভাগের উপ-পরিচালক এবং কেন্দ্রীয় কারাগারের প্রধান গোয়েন্দা কর্মকর্তা ওয়াহিদ ওয়াইসাল নিহত হয়েছেন। এদিকে বাদাখশানে একটি আইইডি বিস্ফোরণে নিহত এক গোয়েন্দা কর্মীর পরিচয় নাজিউল্লাহ হিসেবে শনাক্ত করা হয়েছে। আফগান সূত্র নিশ্চিত করেছে যে, ফয়জাবাদের উপ-গোয়েন্দা প্রধান শফিউল্লাহও এই বিস্ফোরণে আহত হয়েছেন এবং চিকিৎসার জন্য তাকে কাবুলে স্থানান্তর করা হয়েছে। অতিরিক্ত ছবি এখানে
© ২০২৬ BWDN24.com – সর্বস্বত্ব সংরক্ষিত।