🇾🇪 🇸🇦 সৌদি আরবের সিভিল এভিয়েশন অথরিটি (GACA)-এর অফিসিয়াল বিবৃতি এবং অন্যান্য সূত্র অনুযায়ী গত বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ তারিখে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং একটি সৌদিয়া এয়ারলাইন্সের বিমান লক্ষ্য করে দুটি পৃথক হামলা চালানো হয়।
এই হামলায় মোট ৩ জন সৌদি নাগরিক নিহত হন, যার মধ্যে সৌদিয়া এয়ারলাইন্সের ক্যাপ্টেন হামুদ আলী আল-কালথামিও (Captain Hamoud Ali Al-Kalthami) ছিলেন। এছাড়া বিভিন্ন দেশের বেশ কয়েকজন নাগরিক ও বাসিন্দা আহত হয়েছেন।
এছাড়াও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনায় আহতদের মধ্যে পাঁচজন সৌদি নাগরিক, 🇪🇬 দুজন মিশরীয় বাসিন্দা এবং একজন 🇵🇰পাকিস্তানি নাগরিক অন্তর্ভুক্ত রয়েছেন।
এছাড়া, একই দিনে আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হওয়া পৃথক হামলায় আহতদের মধ্যে সৌদি নাগরিকদের পাশাপাশি একজন 🇧🇩বাংলাদেশি ও একজন🇵🇭 ফিলিপিনো বাসিন্দা রয়েছেন।
গতকাল ইয়ামানের হুথিদের মিসাইল বা ড্রোন হামলায় সৌদিয়া এয়ারলাইন্সের একটি ন্যারো-বডি বিমান (যা সাধারণত এয়ারবাস এ৩২০ বা অনুরূপ মডেলের হিসেবে চিহ্নিত) টার্মিনালে পার্ক করা অবস্থায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও আরো দুটি বিমানের ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন: হুথিদের উপর বিমান হামলা চালাচ্ছে পাকিস্তানি ফাইটার জেট
হামলার পর বিমানটিতে আগুন ধরে যায় এবং এর কেবিন অংশ পুড়ে গিয়ে মারাত্মক ক্ষতি সাধিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে বিমানবন্দরের টার্মিনালে ধোঁয়া ও ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতা দেখা গেছে।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই হামলায় মোট ৩ জন নিহত হয়েছেন এবং বিভিন্ন দেশের নাগরিকসহ মোট ৩৬ জন আহত হয়েছেন।
