Author: মাসুম হোসেন
মাসুম হোসেন একজন সাংবাদিক ও গণমাধ্যম পেশাজীবী, যার সাংবাদিকতা, বৈশ্বিক রাজনীতি এবং আন্তর্জাতিক বিষয়াবলীতে ১০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে কাজ করেছেন এবং রাজনৈতিক বিশ্লেষণ ও ডিজিটাল মিডিয়ায় দক্ষ। তিনি Stamford University Bangladesh এবং Offenburg University of Applied Sciences, Germany-এ অধ্যয়ন করেছেন। তাঁর পেশাগত অভিজ্ঞতা গণমাধ্যম, প্রযুক্তি এবং আন্তর্জাতিক যোগাযোগের সমন্বয়ে গড়ে উঠেছে।
🇸🇦🇵🇰 🇹🇷 সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান তাদের ‘মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট’ (Mecca Joint Defence Agreement) বা মক্কা জোটের যৌথ প্রতিরক্ষা ধারা আনুষ্ঠানিকভাবে সক্রিয় করেছে। রিয়াদে অনুষ্ঠিত একটি জরুরি উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। 🇾🇪 ইয়েমেনের হুথি বা আনসার আল্লাহর পক্ষ থেকে সৌদি ভূখণ্ডে সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে এই জোটের যৌথ প্রতিরক্ষা ধারা সক্রিয় করা হয়েছে। এর আওতায় আঙ্কারা (তুরস্ক) এবং ইসলামাবাদ (পাকিস্তান) সৌদি আরবে দ্রুত সেনা ও সামরিক সক্ষমতা পাঠাতে এবং তা দ্রুত মোতায়েন করতে সম্মত হয়েছে। জোটের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটি এই বৈঠকে অবিলম্বে এর বাস্তবায়ন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া এই জোটের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার…
🇾🇪 🇸🇦 আনসারাল্লাহ সশস্ত্র বাহিনীর সাথে লড়াইয়ের সময় তাইজ প্রদেশের আল-তুরবাহতে সৌদি-সমর্থিত পিএলসি ব্রিগেডের কমান্ডার নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তিনি হচ্ছেন ইয়েমেনের সরকারি বাহিনী বা সৌদি পন্থী প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের (PLC) অধীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি বাহিনীর চিফ অফ স্টাফ বা প্রধান সেনাপতি মেজর জেনারেল মোহাম্মদ সালেম আব্দুল্লাহ আল-খাওলানি (Major General Mohammed Salem Abdullah al-Khawlani)। তায়েজ প্রদেশের আল-কাদাহা ফ্রন্টে আনসারুল্লাহ (হুথি) বাহিনীর সাথে সংঘর্ষের সময় তিনি নিহত হন। এটি তায়েজ অঞ্চলে চলমান সামরিক উত্তেজনার মধ্যে সরকারি বাহিনীর হারানো সবচেয়ে উচ্চপদস্থ কোনো সামরিক বা নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু। এদিকে আনসারুল্লাহ বাহিনী ২০৫০ নম্বর সড়কে আল-আ’লুমের ঠিক উত্তরে অবস্থিত আল-আহাদ আল-শু’বাহ সংযোগস্থলটি…
🇧🇩 🇨🇳 চীন বাংলাদেশের বাগেরহাটের মোংলায় প্রস্তাবিত চীনা অর্থনৈতিক অঞ্চলের (Chinese Economic Zone) কাছে ১০০ মেগাওয়াটের একটি ছোট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (Small Nuclear Power Plant) নির্মাণের প্রস্তাব দিয়েছে। এটি বাংলাদেশে স্মল মডুলার রিঅ্যাক্টর (SMR) প্রযুক্তির প্রথম প্রকল্প হতে পারে। এই প্ল্যান্ট থেকে উৎপাদিত বিদ্যুৎ মূলত অর্থনৈতিক অঞ্চলের চাহিদা মেটাতে ব্যবহার করা হবে এবং অতিরিক্ত বিদ্যুৎ বাংলাদেশের জাতীয় গ্রিডে বিক্রি করা হবে। 🇷🇺 রাশিয়ার সহায়তায় নির্মিত ২,৪০০ মেগাওয়াটের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাইরে বাংলাদেশ এখন পারমাণবিক শক্তি কর্মসূচি বিস্তৃত করার চিন্তা করছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর এই প্রস্তাবটি এসেছে। গত আগস্টের দ্বিতীয় সপ্তাহে…
🏳️🇷🇺 রাশিয়ায় অনুষ্ঠিত “সেন্টার-২০২৬” (Center-2026) যৌথ কৌশলগত সামরিক মহড়ায় তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশগ্রহণ করেছে। এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যৌথ প্রশিক্ষণ ও যুদ্ধ পরিচালনা কমান্ডের কমান্ডার মৌলভী নাসিবউল্লাহ মাদানি। তালেবান প্রতিনিধিদল মহড়ার বিভিন্ন ব্যবহারিক পর্যায়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে। এছাড়া তারা ড্রোন, ভারী অস্ত্র, লং-রেঞ্জ মিসাইল এবং রোবটিক সিস্টেমসহ আধুনিক সামরিক সরঞ্জামের একটি প্রদর্শনী ঘুরে দেখে। মহড়ার পাশাপাশি তারা 🇨🇳 চীন, 🇮🇳 ভারত, 🇰🇵 উত্তর কোরিয়া, 🇻🇳 ভিয়েতনাম, 🇨🇴কলম্বিয়া, 🇺🇿 উজবেকিস্তান এবং 🇹🇯 তাজিকিস্তানের সামরিক প্রতিনিধিদের সাথে বৈঠক করে। বৈঠকে পারস্পরিক দ্বিপক্ষীয় সম্পর্ক, সামরিক অভিজ্ঞতা বিনিময়, পেশাদার সামরিক শিক্ষা এবং যৌথ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
🇸🇦 🇾🇪 হুথিদের সাথে তিব্র সংঘর্ষে সৌদি রয়্যাল ল্যান্ড ফোর্সেসের মেজর আবদুল্লাহ বিন মারি আলী আল-ওয়াফি আল-আসিরি (Major Abdullah bin Mar’i Ali al-Wafi al-Asiri) নিহত হয়েছেন। তিনি রাজ্যের দক্ষিণ সীমান্তে নিহত হয়েছেন যা এই চলমান দীর্ঘ সংঘাত ও সীমান্ত সংঘর্ষেরই একটি ধারাবাহিক অংশ। এছাড়াও তাইজে ইয়েমেনি বাহিনীর সাথে তীব্র সংঘর্ষের পর তাইজে সৌদিপন্থী বাহিনীর জরুরি ট্রুপসের (emergency troops) কমান্ডারের নিহত হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ২০১৫ সাল থেকে শুরু হওয়া সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যকার দীর্ঘ সংঘাত এবং সীমান্ত সংঘর্ষে এর আগেও বহু সৌদি সেনা, কর্মকর্তা ও উচ্চপদস্থ সামরিক সদস্য এমনকি জেনারেল পদমর্যাদার কর্মকর্তাও নিহত হয়েছেন। ২০১৫ সালে ইয়েমেন…
🇦🇫 🏳️ গত পরশু রাতে আফগানিস্তানের নুরিস্তানে তীব্র লড়াই হয়েছে; খবর অনুযায়ী, তালেবান বাহিনী ‘আফগানিস্তান ফ্রিডম ফ্রন্ট’ (এএফএফ)-এর কমান্ডোদের দখলে থাকা অবস্থানগুলো দখলের চেষ্টা চালিয়েছিল। এএফএফ-এর তথ্যমতে, এই ব্যর্থ হামলার সময় প্রায় এক ডজন তালেবান যোদ্ধা নিহত হয় এবং এএফএফ কমান্ডোরা তাদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়। আফগান ফ্রিডম ফ্রন্ট (AFF)-এর প্রাথমিক বা ভিন্ন প্রতিবেদনে মোট হতাহতের সংখ্যা কিছু ক্ষেত্রে ভিন্নভাবে উল্লেখ করা হয়েছিল। তাদের পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, নুরিস্তানের কামদেশ এবং কুনারের নারি জেলায় সাম্প্রতিক সংঘর্ষে সুনির্দিষ্টভাবে ৩৭ জন তালেবান যোদ্ধা নিহত এবং ২৪ জন আহত হওয়ার কথা জানানো হয়েছিল। এছাড়া সংঘাতে সামগ্রিকভাবে উভয় পক্ষের বা মোট ক্ষয়ক্ষতির…
🇮🇱 🇸🇦 দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাই (FlyDubai)-এর একটি ফ্লাইটকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ফ্লাইটটি যখন উত্তর সৌদি আরবের ওপর দিয়ে উড়ছিল, তখন এটি হঠাৎ করে ৭৫০০ (7500) স্কোয়াংক কোড পাঠায়, যা বিমান ছিনতাই বা হাইজ্যাকিংয়ের আন্তর্জাতিক সংকেত। পরবর্তীতে বিমানটির গতিপথ পরিবর্তন করে সৌদি-জর্ডান সীমান্ত থেকে সৌদির তাবুক (Tabuk) অঞ্চলের দিকে ঘুরিয়ে নেওয়া হয়। এরপর এটি ৭৭০০ (7700) কোড পাঠায়, যা ফ্লাইটে যেকোনো ধরনের জরুরি অবস্থাকে নির্দেশ করে। একপর্যায়ে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায় এবং জর্ডান, সৌদি আরব বা ইসরায়েলের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফ্লাইটটিতে প্রায় ১০০ জন ইসরায়েলি…
🇾🇪 🇮🇷 🇷🇺 🇸🇦🇵🇰 🇹🇷 আল-জাজিরার এই বিশ্লেষণে ইয়েমেনের পশ্চিম রণাঙ্গনের ভূরাজনীতি এবং সামরিক ভারসাম্যের একটি গভীর ও চাঞ্চল্যকর চিত্র তুলে ধরা হয়েছে। ইয়েমেনের পশ্চিম উপকূলে হাউথি বিদ্রোহীদের হঠাৎ এবং দ্রুত অগ্রগতির মূল কারণ কেবল তাদের নিজস্ব জনবল ছিল না। বরং এর পেছনে কাজ করেছে রাশিয়া ও ইরানের একটি সমন্বিত গোয়েন্দা এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল (C2) ব্যবস্থা।#রাশিয়ার স্যাটেলাইটভিত্তিক জিওস্পেশাল ইন্টেলিজেন্স (GEOINT) এবং সিগন্যাল ইন্টেলিজেন্স (SIGINT) ডেটা সরাসরি ইরানের নেতৃত্বাধীন কমান্ড স্ট্রাকচারের সাথে যুক্ত করা হয়েছিল। ইয়েমেনি সরকারের অনুগত এবং তারেক সালেহের অনুসারী বাহিনীর ভেতরে মানবীয় গোয়েন্দা (Human Intelligence) অনুপ্রবেশ ঘটিয়ে এই সমন্বিত ব্যবস্থাটি ইয়েমেনি বাহিনীর কমান্ডের দুর্বলতা ও শূন্যতাগুলো নিখুঁতভাবে…
🇮🇱 🇦🇪 ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি গোপনীয় বা কূটনৈতিক সফর প্রকাশিত হয়েছে। ওপেন-সোর্স ইন্টেলিজেন্স (OSINT) এবং বিভিন্ন আঞ্চলিক মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, যে বিমানটি আরব আমিরাতে গেছে তার রেজিস্ট্রেশন নম্বর (Hex / Reg): M-ULTI (আইল অব ম্যান রেজিস্টার্ড বোমবার্ডিয়ার গ্লোবাল এক্সপ্রেস এক্সআরএস মডেলের একটি প্রাইভেট জেট)। ফ্লাইট ট্র্যাকিং ডাটা অনুযায়ী বিমানটি তেল আবিব বা এর আশপাশের এলাকা থেকে উড্ডয়ন করে জর্ডান ও সৌদি আরবের আকাশসীমা অতিক্রম করে আরব আমিরাতের দিকে যেতে দেখা যায়। ইসরায়েলের গণমাধ্যম (মূলত চ্যানেল ১২ ও চ্যানেল ১৩ এর মতো ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো) এই গোপন সফর সম্পর্কে যে তথ্যগুলো প্রকাশ করেছে! ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি প্রাইভেট জেটে…
🇮🇷 🇺🇸 ইরানের মিসাইল ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের তালিকায় পেন্টাগন আরও ৩৭ জন মার্কিন সেনার নাম যুক্ত করেছে। প্রতিরক্ষা বিশ্লেষক ও সাংবাদিক বাবাক তাগভি (Babak Taghvaee)-এর একটি এক্স (সাবেক টুইটার) পোস্টে দাবি করা হয়েছে যে, 🇮🇱 ইসরায়েলি সামরিক সূত্র অনুসারে, ইরানের নিখুঁত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মার্কিন নৌবাহিনীর একটি আর্লেই বার্ক-শ্রেণির গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারে আঘাত হানলে ৩৭ জনের মধ্যে ২৯ জন মার্কিন নৌসেনা ও ৮ জন মেরিন সেনা আহত হন। সেখানে আরও বলা হয় যে, ইসলামিক রেভল্যুশনি গার্ড কর্পস (IRGC) অ্যারোস্পেস ফোর্সের ছোঁড়া নির্ভুল নির্দেশিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (যেমন: খিজির ফার্স বা অনুরূপ অ্যান্টি-শিপ মিসাইল) আঘাতে এই ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হয় যে, মার্কিন নৌবাহিনীর…
© ২০২৬ BWDN24.com – সর্বস্বত্ব সংরক্ষিত।