🏳️🇷🇺 রাশিয়ায় অনুষ্ঠিত “সেন্টার-২০২৬” (Center-2026) যৌথ কৌশলগত সামরিক মহড়ায় তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশগ্রহণ করেছে। এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যৌথ প্রশিক্ষণ ও যুদ্ধ পরিচালনা কমান্ডের কমান্ডার মৌলভী নাসিবউল্লাহ মাদানি।
তালেবান প্রতিনিধিদল মহড়ার বিভিন্ন ব্যবহারিক পর্যায়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে। এছাড়া তারা ড্রোন, ভারী অস্ত্র, লং-রেঞ্জ মিসাইল এবং রোবটিক সিস্টেমসহ আধুনিক সামরিক সরঞ্জামের একটি প্রদর্শনী ঘুরে দেখে।
মহড়ার পাশাপাশি তারা 🇨🇳 চীন, 🇮🇳 ভারত, 🇰🇵 উত্তর কোরিয়া, 🇻🇳 ভিয়েতনাম, 🇨🇴কলম্বিয়া, 🇺🇿 উজবেকিস্তান এবং 🇹🇯 তাজিকিস্তানের সামরিক প্রতিনিধিদের সাথে বৈঠক করে।
বৈঠকে পারস্পরিক দ্বিপক্ষীয় সম্পর্ক, সামরিক অভিজ্ঞতা বিনিময়, পেশাদার সামরিক শিক্ষা এবং যৌথ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
