🇸🇦 🇾🇪 হুথিদের সাথে তিব্র সংঘর্ষে সৌদি রয়্যাল ল্যান্ড ফোর্সেসের মেজর আবদুল্লাহ বিন মারি আলী আল-ওয়াফি আল-আসিরি (Major Abdullah bin Mar’i Ali al-Wafi al-Asiri) নিহত হয়েছেন। তিনি রাজ্যের দক্ষিণ সীমান্তে নিহত হয়েছেন যা এই চলমান দীর্ঘ সংঘাত ও সীমান্ত সংঘর্ষেরই একটি ধারাবাহিক অংশ।
এছাড়াও তাইজে ইয়েমেনি বাহিনীর সাথে তীব্র সংঘর্ষের পর তাইজে সৌদিপন্থী বাহিনীর জরুরি ট্রুপসের (emergency troops) কমান্ডারের নিহত হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
২০১৫ সাল থেকে শুরু হওয়া সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যকার দীর্ঘ সংঘাত এবং সীমান্ত সংঘর্ষে এর আগেও বহু সৌদি সেনা, কর্মকর্তা ও উচ্চপদস্থ সামরিক সদস্য এমনকি জেনারেল পদমর্যাদার কর্মকর্তাও নিহত হয়েছেন।
২০১৫ সালে ইয়েমেন সীমান্ত সংঘাতে মেজর জেনারেল আবদুল রহমান বিন সাদ আল-শাহরানি (Major General Abdulrahman bin Saad al-Shahrani) এবং ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম হামজির মতো উচ্চপদস্থ সৌদি সামরিক কর্মকর্তারা নিহত হওয়ার ঘটনা ঘটেছিল।
