🇧🇩 🇨🇳 চীন বাংলাদেশের বাগেরহাটের মোংলায় প্রস্তাবিত চীনা অর্থনৈতিক অঞ্চলের (Chinese Economic Zone) কাছে ১০০ মেগাওয়াটের একটি ছোট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (Small Nuclear Power Plant) নির্মাণের প্রস্তাব দিয়েছে। এটি বাংলাদেশে স্মল মডুলার রিঅ্যাক্টর (SMR) প্রযুক্তির প্রথম প্রকল্প হতে পারে।
এই প্ল্যান্ট থেকে উৎপাদিত বিদ্যুৎ মূলত অর্থনৈতিক অঞ্চলের চাহিদা মেটাতে ব্যবহার করা হবে এবং অতিরিক্ত বিদ্যুৎ বাংলাদেশের জাতীয় গ্রিডে বিক্রি করা হবে।
🇷🇺 রাশিয়ার সহায়তায় নির্মিত ২,৪০০ মেগাওয়াটের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাইরে বাংলাদেশ এখন পারমাণবিক শক্তি কর্মসূচি বিস্তৃত করার চিন্তা করছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর এই প্রস্তাবটি এসেছে।
গত আগস্টের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (BAERA) এবং চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল নিউক্লিয়ার কর্পোরেশন ওভারসিজ লিমিটেডের (CNNC Overseas Limited) কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে চীন সরকারের পক্ষ থেকে এসইআর (SMR) প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং বাংলাদেশের মতামত চাওয়া হয়।
প্রাথমিক আলোচনা অনুযায়ী, বাংলাদেশ সরকার বিনামূল্যে জমি প্রদান, প্ল্যান্টের যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড় দেওয়া এবং স্থানীয় শ্রমিকদের নিয়োগ দেওয়ার মাধ্যমে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টির বিষয়টি বিবেচনা করতে পারে। পাশাপাশি মোংলা নদীর ওপর একটি সেতু নির্মাণের প্রস্তাবও দেওয়া হয়েছে।
পূর্বে ২০১৫ সালে এই ১১০ একর জমিতে ভারতের অর্থায়নে অর্থনৈতিক জোন করার চুক্তি হলেও তা পরে বাতিল হয়ে যায়। পরবর্তীতে জুনে প্রধানমন্ত্রী তারিক রহমানের চীন সফরের সময় সম্পাদিত সমঝোতা স্মারকের মাধ্যমে একই স্থানে ‘চীন-বাংলাদেশ মোংলা বন্দর অর্থনৈতিক জোন’ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান যে বাংলাদেশ এসইআর (SMR) প্রযুক্তি সম্পর্কে আরও জানতে আগ্রহী এবং প্রাথমিক সিদ্ধান্ত নিয়ে বেশ কয়েকটি দেশের সাথে কথা বলছে, তবে মোংলার নির্দিষ্ট প্রস্তাবটি এখনও তাঁর দপ্তরে পৌঁছায়নি।
