🇾🇪 🇸🇦 আনসারাল্লাহ সশস্ত্র বাহিনীর সাথে লড়াইয়ের সময় তাইজ প্রদেশের আল-তুরবাহতে সৌদি-সমর্থিত পিএলসি ব্রিগেডের কমান্ডার নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
তিনি হচ্ছেন ইয়েমেনের সরকারি বাহিনী বা সৌদি পন্থী প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের (PLC) অধীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি বাহিনীর চিফ অফ স্টাফ বা প্রধান সেনাপতি মেজর জেনারেল মোহাম্মদ সালেম আব্দুল্লাহ আল-খাওলানি (Major General Mohammed Salem Abdullah al-Khawlani)।
তায়েজ প্রদেশের আল-কাদাহা ফ্রন্টে আনসারুল্লাহ (হুথি) বাহিনীর সাথে সংঘর্ষের সময় তিনি নিহত হন। এটি তায়েজ অঞ্চলে চলমান সামরিক উত্তেজনার মধ্যে সরকারি বাহিনীর হারানো সবচেয়ে উচ্চপদস্থ কোনো সামরিক বা নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু।
এদিকে আনসারুল্লাহ বাহিনী ২০৫০ নম্বর সড়কে আল-আ’লুমের ঠিক উত্তরে অবস্থিত আল-আহাদ আল-শু’বাহ সংযোগস্থলটি দখল করে নিয়েছে, যার ফলে এডেনের পরে সৌদিপন্থীদের দ্বিতীয় বৃহত্তম শহর তাইজে পিএলসি-র সর্বশেষ রসদ সরবরাহের পথটি বিচ্ছিন্ন হয়ে গেছে।
তাইজ এখন সম্পূর্ণরূপে অবরুদ্ধ, পিএলসি-র পশ্চাদপসরণের জন্য কেবল পার্বত্য গিরিপথগুলোই খোলা রয়েছে, এতে তাদের সৈন্যদের ভারী সরঞ্জাম পরিত্যাগ করতে বাধ্য করবে।
সর্বশেষ খবরে জানা গেছে আনসারুল্লাহর এক বা একাধিক সামরিক দল এন৩ মহাসড়ক ধরে দক্ষিণে অগ্রসর হচ্ছে বলে মনে হচ্ছে এবং জানা গেছে যে, মাতার আল-কাদিম সামরিক ক্যাম্পে তারা পিএলসি বাহিনীর কাছ থেকে কোনো প্রতিরোধের সম্মুখীন হয়নি।এই খবরটি এখনো নিশ্চিত নয় তবে সত্যি হলে আনসারুল্লাহ তাইজ শহরে প্রবেশ করেছে এবং সেখানে তীব্র গোলাগুলি চলছে।
সামরিকভাবে বলা যায় তাইজ শহরটি সম্পূর্ণ অবরুদ্ধ এবং এই শহরটির পতন সময়ের অপেক্ষায়।
