🇮🇷 🇺🇸 🇯🇴 সিবিএস নিউজ (CBS News)-এর প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বর ৮-৯, ২০২৬ রাতে জর্ডানের মুওয়াকফ সালতি বিমানঘাঁটিতে (Muwaffaq Salti Air Base) পরিচালিত ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন সামরিক বাহিনীর বিমান ও ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
হামলায় একটি এ-১০ ‘ওয়ারহগ’ অ্যাটাক বিমান সরাসরি আঘাতপ্রাপ্ত হয় এবং এর একটি ডানা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রায় আটটি এফ-১৫ ই স্ট্রাইক ইগল ফাইটার জেট হালকা বা সামান্য ক্ষয়ক্ষতির শিকার হয়, তবে পরবর্তীতে এগুলো মেরামত করে আবার সার্ভিসে বা কার্যক্ষমতায় ফিরিয়ে আনা হয়েছে।
ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে মার্কিন ও জর্ডানীয় বাহিনী ৩০টিরও বেশি প্যাট্রিয়ট (Patriot) ইন্টারসেপ্টর মিসাইল নিক্ষেপ করে। জর্ডানের সামরিক বাহিনী জানায়, তারা মোট ২০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টিই আকাশে ধ্বংস করতে সক্ষম হয়েছিল, তবে বাকি দুটি ফাঁকা জায়গায় আঘাত হানে। তবে তাদের এই দাবি কতটা সত্য সেটা হামলার ক্ষয়ক্ষতি দেখেই বোঝা যায়।
এই হামলায় কোনো মার্কিন সামরিক সদস্যের প্রাণহানি বা গুরুতর হতাহতের ঘটনা ঘটেনি।
মার্কিন যুক্তরাষ্ট্র এর আগে পাঁচটি ইরানি ট্যাংকারে হামলা চালায়, যার জবাবে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC) এই প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করে।
মুওয়াকফ সালতি বিমানঘাঁটি মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান অপারেশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।#
