Author: মাসুম হোসেন
মাসুম হোসেন একজন সাংবাদিক ও গণমাধ্যম পেশাজীবী, যার সাংবাদিকতা, বৈশ্বিক রাজনীতি এবং আন্তর্জাতিক বিষয়াবলীতে ১০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে কাজ করেছেন এবং রাজনৈতিক বিশ্লেষণ ও ডিজিটাল মিডিয়ায় দক্ষ। তিনি Stamford University Bangladesh এবং Offenburg University of Applied Sciences, Germany-এ অধ্যয়ন করেছেন। তাঁর পেশাগত অভিজ্ঞতা গণমাধ্যম, প্রযুক্তি এবং আন্তর্জাতিক যোগাযোগের সমন্বয়ে গড়ে উঠেছে।
🇺🇸 🇵🇰 🏳️ যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সাম্প্রতিক এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, পাকিস্তান তার ভূখণ্ডে হওয়া সন্ত্রাসী হামলার বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার রাখে। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র এও বলেছেন, “সন্ত্রাসীদের হাতে পাকিস্তানের সাধারণ মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী হয়েছে। পাকিস্তান এবং আফগানিস্তানের বর্তমান উত্তপ্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মার্কিন এই অবস্থান সামনে এসেছে। পাকিস্তান বারবার অভিযোগ করে আসছে যে, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে টিটিপি (Tehrik-i-Taliban Pakistan) ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী তাদের ওপর হামলা চালাচ্ছে। ওয়াশিংটন সরাসরি জানিয়েছে, তারা পাকিস্তানের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। মার্কিন প্রশাসন আফগান তালেবানকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে এবং উল্লেখ করেছে যে, পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে ক্রমবর্ধমান সংঘর্ষ এবং…
🇸🇴 🇮🇱 🇾🇪 বিভিন্ন সংবাদমাধ্যম এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর দাবি অনুযায়ী, সোমালিল্যান্ডে ইসরায়েলের ক্রমবর্ধমান উপস্থিতিকে অনেকেই গোয়েন্দা নজরদারি এবং সামরিক কৌশলের অংশ হিসেবে দেখছেন। আল মায়াদিন জানিয়েছে, ইসরায়েল সোমালিয়ায় ১,০০০ কেজির একটি চালান পাঠিয়েছে। সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যে, চালানটিতে সামরিক-গোয়েন্দা অ্যাপ্লিকেশনসহ একটি উন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল। এদিকে ইয়েমেনের হুথি নেতা আবদুল মালিক আল-হুথি স্পষ্টভাবে জানিয়েছেন যে, তারা সোমালিল্যান্ডে ইসরায়েলের যেকোনো সামরিক উপস্থিতি বা আধিপত্য মেনে নেবে না। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালী এবং এডেন উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইসরায়েলি কার্যক্রম প্রতিহত করতে তারা যেকোনো ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত। সোমালিয়া সোমালিল্যান্ডকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ মনে করে। তাই…
🇧🇩 🇮🇷 ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের উদ্দেশে যাত্রা করবেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আগামী ২ জুলাই তিনি ঢাকা ত্যাগ করবেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।মঙ্গলবার (৩০ জুন) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতার জানাজা আগামী ৪ জুলাই তেহরানে শুরু হবে। পরবর্তীতে ৯ জুলাই তার নিজ শহর মাশহাদে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন সম্পন্ন করা হবে।উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে এক সামরিক অভিযানে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে ইরানজুড়ে শোকের আবহ বিরাজ করছে। স্পিকারের এই সফর দুদেশের…
🇮🇶🇮🇱🇱🇧🇺🇸🇮🇷 মধ্যপ্রাচ্যের বর্তমান রণক্ষেত্রে লেবানন থেকে সিরিয়া হয়ে উত্তেজনার আঁচ এখন ইরাকের দিকে মোড় নিচ্ছে। একদিকে লেবানন সীমান্তে ইরান ও তার মিত্রদের শক্ত অবস্থানের কারণে ইসরায়েলের কৌশলগত সীমাবদ্ধতা, অন্যদিকে সিরিয়ায় রাজনৈতিক রদবদলের পর শুরু হওয়া নতুন অস্থিরতা পুরো অঞ্চলের পরিস্থিতিকে চরম স্পর্শকাতর করে তুলেছে। লেবাননের ওপর বড় ধরনের সামরিক আগ্রাসন না চালাতে ইরান একটি সুনির্দিষ্ট ‘রেড লাইন’ বা শর্ত নির্ধারণ করে রেখেছে। বিশ্লেষকদের মতে, এ কারণে ইসরায়েল সেখানে পূর্ণমাত্রায় স্থল অভিযান চালানোর ঝুঁকি নিতে পারছে না। সরাসরি সংঘাতে জড়িয়ে পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ হারানোর ভয়ই ইসরায়েলকে এই রণক্ষেত্রে পিছু হটতে বাধ্য করছে। বর্তমান প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় নিয়েছে। বর্তমান প্রেসিডেন্ট…
🇵🇰🏳️ আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তান বিমানবাহিনী ও স্থলবাহিনীর যৌথ অভিযানে অন্তত ২৯ জন টিটিপি/পিটিয়ে সদস্য নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। পাক-আফগান সীমান্ত এলাকায় ‘গজব লিল হক’ (Ghazab lil Haq) নামক চলমান অভিযানের অংশ হিসেবে এই সামরিক পদক্ষেপ গ্রহণ করা হয়। অভিযানের বিস্তারিত:মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পাকতিকা, পাকতিয়া এবং কুনার প্রদেশের বিভিন্ন স্থানে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিমান হামলা ও স্থল অভিযান চালানো হয়। এতে টিটিপির প্রশিক্ষণ ক্যাম্প ও গোপন আস্তানাগুলো লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। গুরুত্বপূর্ণ সাফল্য:এই অভিযানে টিটিপি (TTP) বা জামাত-উল-আহরারের (JuA) এক শীর্ষ কমান্ডার খান ফরোশ ওরফে জাবাল নিহত হয়েছেন। বাজাউর সীমান্তের কাছে পাকিস্তান…
🏳️🇵🇰 বর্তমান বিশ্বে ড্রোন প্রযুক্তির সহজলভ্যতা সামরিক শক্তির সমীকরণ বদলে দিচ্ছে। আফগানিস্তানের তালেবান সরকার এখন তাদের সামরিক সক্ষমতা বাড়াতে ড্রোন প্রযুক্তির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে, যা প্রতিবেশী দেশ পাকিস্তানসহ আঞ্চলিক নিরাপত্তার জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তালেবান বর্তমানে এফপিভি (FPV) ড্রোন এবং নতুন রেডিও যোগাযোগ সরঞ্জামের পরীক্ষা চালাচ্ছে। অতীতে কেবল নজরদারির কাজে ড্রোন ব্যবহার করলেও, এখন তারা কমার্শিয়াল বা বাণিজ্যিক ড্রোন যন্ত্রাংশ ব্যবহার করে ‘কামিকাজে’ বা আত্মঘাতী ড্রোন তৈরির দিকে এগিয়ে যাচ্ছে। তারা এখন নিজস্ব কারখানায় ড্রোন সংযোজন ও তৈরির চেষ্টা করছে। এতে চীনের তৈরি বা অন্যান্য আমদানিকৃত যন্ত্রাংশ এবং কমার্শিয়াল ফ্লাইট কন্ট্রোলার, জিপিএস মডিউল ও ইলেকট্রনিক্স ব্যবহার করা…
🇧🇩 🇲🇲 🇨🇳 মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফর এবং মেগা-প্রজেক্ট নিয়ে যখন দেশের মূলধারার মিডিয়া সরব, তখন দেশের পূর্ব সীমান্তে মায়ানমার-কেন্দ্রিক একটি খবর ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের মনোযোগ কেড়েছে। মায়ানমারের জান্তাপন্থী বিভিন্ন টেলিগ্রাম চ্যানেল ও সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, আরাকান আর্মির (AA) প্রধান মেজর জেনারেল তোয়ান মারত নাইং বাংলাদেশে গোপনে চিকিৎসা নিয়েছেন। সামরিক বিশ্লেষণে বলা হয়, “There are no accidents in geopolitics.” দীর্ঘ সীমান্ত এবং সংঘাতপূর্ণ রাখাইন পরিস্থিতির দিকে নজর রাখলে এটা স্পষ্ট যে, আমাদের ইন্টেলিজেন্স গ্রিড অত্যন্ত সজাগ। এমন প্রেক্ষাপটে একজন হাই-প্রোফাইল ইনসার্জেন্ট লিডারের অনুপ্রবেশ এবং চিকিৎসাসেবা গ্রহণকে নিছক গোয়েন্দা ব্যর্থতা হিসেবে দেখার অবকাশ কম। বরং এটি হতে পারে রাষ্ট্রের সূক্ষ্ম ‘কৌশলগত…
🇫🇷 চলতি জুন মাসের মাঝামাঝি থেকে ফ্রান্সে শুরু হওয়া ঐতিহাসিক তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থা ‘সান্তে পাবলিক’ (Santé Publique)-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এই তাপদাহে দেশে ১,০০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যা ২০০৩ সালের পর ফ্রান্সের ইতিহাসে অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয় হিসেবে চিহ্নিত হচ্ছে। পরিসংখ্যান ও ভয়াবহতা:সরকারি তথ্যমতে, মৃতদের মধ্যে প্রায় ৮৫ শতাংশই প্রবীণ নাগরিক (৬৫ বছর বা তার বেশি বয়সী)। চরম তাপমাত্রার কারণে শরীর অতিরিক্ত গরম হয়ে হিটস্ট্রোক এবং হৃদযন্ত্রের সমস্যার কারণে এই মৃত্যুর হার বেড়েছে। প্যারিসসহ বড় শহরগুলোর জরুরি পরিষেবা বিভাগগুলোতে গত ২৪ ঘণ্টায় অন্তত ২৫টি কার্ডিয়াক অ্যারেস্টের ঘটনা রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও…
🇮🇳 🇧🇩 নির্বাসিত জীবন থেকে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক ইমেইল সাক্ষাৎকারে তিনি বলেন, সকল ষড়যন্ত্র ও নিষেধাজ্ঞা মোকাবিলা করেই ২০২৬ সালের মধ্যেই তিনি দেশে ফিরবেন। মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়েও তার এমন অনড় অবস্থান রাজনৈতিক মহলে বড় ধরনের আলোচনার সৃষ্টি করেছে। গত ২৩ জুন লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হওয়ার পর তার এই সাক্ষাৎকারটি প্রকাশিত হলো। সাক্ষাৎকারের বিস্তারিত নিচে তুলে ধরা হলো: প্রশ্ন: আপনার সমর্থকেরা আশাবাদী যে আপনি দ্রুতই বাংলাদেশে ফিরবেন। কিছু নেতা বলছেন এটি চলতি বছরই হতে পারে। আপনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় থাকা সত্ত্বেও এই সম্ভাবনা কতটা বাস্তবসম্মত? শেখ…
🇮🇳 কাশ্মীরের কিশ্তওয়ার জেলায় অবস্থিত আথোলি পুলিশ স্টেশনে ভারতীয় সেনাবাহিনীর ১৭ রাষ্ট্রীয় রাইফেলসের (Rashtriya Rifles) একদল সদস্য হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ বাহিনীর ওপর শারীরিক আক্রমণ এবং থানায় ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। থানায় দায়ের করা এফআইআর অনুযায়ী, অভিযুক্তদের তালিকায় যাদের নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে তারা হলেন, কর্নেল এন. অরুণ গান্ধী: ১৭ রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডিং অফিসার, মেজর বিকাশ শর্মা: উক্ত রেজিমেন্টের একজন কর্মকর্তা,নায়েব সুবেদার শঙ্কর গুরখে। এছাড়া আরও ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতপরিচয় সেনাসদস্যকে এই ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্ত সেনাসদস্যরা জোরপূর্বক থানায় প্রবেশ করে এবং সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। থানায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের ওপর…
© ২০২৬ BWDN24.com – সর্বস্বত্ব সংরক্ষিত।