🇧🇩 🇮🇷 ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের উদ্দেশে যাত্রা করবেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আগামী ২ জুলাই তিনি ঢাকা ত্যাগ করবেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।মঙ্গলবার (৩০ জুন) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতার জানাজা আগামী ৪ জুলাই তেহরানে শুরু হবে। পরবর্তীতে ৯ জুলাই তার নিজ শহর মাশহাদে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন সম্পন্ন করা হবে।উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে এক সামরিক অভিযানে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে ইরানজুড়ে শোকের আবহ বিরাজ করছে।
স্পিকারের এই সফর দুদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
