🏳️🇦🇫 ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (NRF) সিনিয়র কমান্ডার এবং “পঞ্জশিরের নাইট” নামে পরিচিত হাসিব কোওয়ায় মারকাজ তালেবান স্পেশাল ফোর্সের সাথে সংঘর্ষে নিহত হয়েছেন। তার বয়স হয়েছিল ৩৪ বছর এবং তিনি পঞ্জশিরের আবদারা জেলার এক তাজিক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।
তিনি ২০১৪ সালে আফগানিস্তানের ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিউরিটির বিশেষ ইউনিটে যোগদান করেন এবং ২০১৮ সালে তা ত্যাগ করেন। পরবর্তীতে তিনি পঞ্জশিরে এনআরএফ-এর বিশেষ বাহিনীকে নেতৃত্ব দেন এবং ২০২২ সালে তালেবানের হেলিকপ্টার বহর ভূপাতিত করাসহ বিভিন্ন যুদ্ধে সাফল্য অর্জন করেন।
২০২১ সালের ১৭ আগস্ট কাবুলের পতনের পর আহমেদ মাসুদ এই ফ্রন্টটি প্রতিষ্ঠা করেন। 🇹🇯 তাজিকিস্তানের দুশানবেতে এর রাজনৈতিক ভিত্তি রয়েছে এবং পঞ্জশির, পারওয়ান, বাগলানসহ বিভিন্ন উত্তর প্রদেশে তাদের প্রায় ১০,০০০ লড়াকু সক্রিয় রয়েছে। এছাড়া হেরােত, কাবুল এবং তাখারেও তাদের কার্যক্রম প্রসারিত হচ্ছে।
অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীগুলোর তৎপরতা: তালেবান শাসনের প্রায় পাঁচ বছর পর দেশটিতে প্রতিরোধ আরও জোরদার হয়েছে। ইয়াসিন জিয়ার নেতৃত্বে আফগান ফ্রিডম ফ্রন্ট (AFF) বাদাখশানের জেবাক জেলার কিছু অংশের নিয়ন্ত্রণ নিয়েছে এবং সাবেক জেনারেল সামি সাদের নেতৃত্বে সদ্য গঠিত আফগান ইউনাইটেড ফ্রন্ট (AUF) কান্দাহার, হেলমান্দ ও বাঘদিস প্রদেশে হামলা চালিয়েছে।#
