🇧🇩🇸🇦🇵🇰🇹🇷 সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত নতুন ‘মক্কা চুক্তি’ (Mecca Pact) এবং এ বিষয়ে বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের বক্তব্য বর্তমান আঞ্চলিক ভূরাজনীতিতে বেশ বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে।
চলতি মাসের শুরুতে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে এই যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মূল শর্ত হলো— এই তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র আক্রমণকে তিন দেশের সবার ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ, এটি মূলত ন্যাটোর (NATO) আর্টিকেল ৫-এর আদলে একটি যৌথ নিরাপত্তা জোট।
বৈদেশিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে, পরিবর্তিত বৈশ্বিক অর্থনীতি, বাণিজ্য এবং নিজস্ব জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে বাংলাদেশ এই জোটে যুক্ত হওয়ার সম্ভাবনার বিষয়ে ইতিবাচক ও উন্মুক্ত মনোভাব পোষণ করছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী সৌদি আরব সফরে এই বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
মক্কা চুক্তি নিয়ে বাংলাদেশের এই আগ্রহ ঢাকা ও নতুন 🇮🇳 দিল্লির মধ্যকার চলমান সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে জুলাই গণঅভুত্থান পরবর্তী পরিস্থিতি এবং অন্যান্য আঞ্চলিক সমীকরণের কারণে দুই দেশের সম্পর্কে বর্তমানে বেশ টানাপোড়েন চলছে।
