🇱🇧 🇮🇱 ইসরায়েলি গণমাধ্যমের (বিশেষ করে ওয়াল্লা নিউজ) তথ্য অনুযায়ী, ইসরায়েল নিরাপত্তা চ্যানেলের মাধ্যমে 🇺🇸যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে দক্ষিণ লেবাননে বাস্তবায়নাধীন “পাইলট জোনস” বা পরীক্ষামূলক অঞ্চলের পরিকল্পনাটি ব্যর্থ হয়েছে।
ইসরায়েল দাবি করেছে যে, হিজবুল্লাহর অবকাঠামো এবং অস্ত্র সংক্রান্ত যেসব সুনির্দিষ্ট স্থানাংক (coordinates) বা তথ্য লেবাননি সেনাবাহিনীকে দেওয়া হয়েছিল, তারা সেগুলো ধ্বংস করছে না। উল্টো তারা আরও স্থানাংক চাচ্ছে কিন্তু মাঠপর্যায়ে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না।
ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাদের মতে, লেবাননি বাহিনী নির্দিষ্ট স্থানে গিয়ে শুধু ওপর থেকেই পরিদর্শন বা সামান্য তল্লাশি করেই ফিরে আসছে, যা এই প্রকল্পের মূল উদ্দেশ্যকে ব্যর্থ করে দিচ্ছে।
এই পরিস্থিতির কারণে ইসরায়েল আপাতত দক্ষিণ লেবাননে এই ধরনের অতিরিক্ত বা নতুন পাইলট জোন সম্প্রসারণের বিষয়ে সম্মত হতে চাচ্ছে না। এ বিষয়ে লেবানন কর্তৃপক্ষ বা হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
