🇺🇸 ,🇷🇺 গোপনীয় ও অপ্রত্যাশিত এক সফরে সিআইএ (CIA) প্রধান জন র্যাটক্লিফের এই মস্কো সফরে এসেছেন।
যুক্তরাষ্ট্রের একটি সি-১৭ গ্লোবমাস্টার সামরিক পরিবহন বিমানে করে জন র্যাটক্লিফ মস্কোর ভনভুকোভো বিমানবন্দরে পৌঁছান। ২০২১ সালে উইলিয়াম বার্নসের পর এটিই ছিল কোনো সিআইএ প্রধানের প্রথম মস্কো সফর।
ওয়াল স্ট্রিট জার্নাল (WSJ) এবং অন্যান্য সূত্রের মতে, যুক্তরাষ্ট্র মনে করছে রাশিয়া 🇺🇦 ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করতে নতুন করে সামরিক প্রস্তুতি বা মোবিলাইজেশনের কথা ভাবছে। এছাড়া ইউরোপের দেশগুলোতে বা ন্যাটোর বিরুদ্ধে কোনো সীমিত পরিসরে উসকানি বা ‘টেস্ট’ করার পরিকল্পনাও গোয়েন্দা নজরদারিতে উঠে এসেছে। মূলত এসব বিষয়ে সরাসরি সতর্কতা দিতেই এই সফর বলে ধারণা করা হচ্ছে।
গোয়েন্দা প্রধানদের এই বৈঠকে ইউক্রেন যুদ্ধের স্থবিরতা ভাঙার উপায়, বন্দী বিনিময় অথবা আঞ্চলিক উত্তেজনা কমানোর মতো বিষয়গুলোও আলোচিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ক্রেমলিন বা সিআইএ—কোনো পক্ষই এই সফর নিয়ে আনুষ্ঠানিকভাবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। তবে এই সফরের সময় ইউক্রেনকে মস্কো বা এর আশপাশে সাময়িকভাবে হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছিল ওয়াশিংটন।
