🇮🇷 🇯🇵 জাপানের বার্তা সংস্থা ‘কিয়োডো নিউজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জাপানকে ইরান আক্রমণের যুক্তরাষ্ট্রের সহযোগী হিসেবে অভিযুক্ত করেছে।
সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘ইউকে ডিফেন্স জার্নাল’-এর একটি প্রতিবেদনে প্রকাশ পায় যে, জাপানের আওমোরি প্রিফেকে এ অবস্থিত মার্কিন বিমান বাহিনী মিসাওয়া ( Misawa Air Base) ঘাঁটি থেকে এফ-১৬ যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছিল। মূলত ইরানের বিরুদ্ধে পরিচালিত মার্কিন সামরিক অভিযানে অংশ নেওয়ার জন্যই এই যুদ্ধবিমানগুলো ব্যবহার করা হয়।
আব্বাস আরাঘচি বলেন, জাপানের মতো একটি শান্তিকামী দেশের জনগণের উচিত তাদের সরকারের কাছে এ বিষয়ে জবাবদিহিতা চাওয়া। কারণ তাদের ভূখণ্ড ও সামরিক অবকাঠামো ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ বা অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করছে।
ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মতে, এই ঘটনা প্রমাণ করে যে বিদেশের মাটিতে মার্কিন সামরিক ঘাঁটিগুলো সংশ্লিষ্ট স্বাগতিক দেশের সুরক্ষার জন্য নয়, বরং তাদের নিজস্ব আক্রমণাত্মক ও আধিপত্যবাদী নীতি বাস্তবায়নের জন্য ব্যবহৃত হয়।
এই ইস্যুটি আন্তর্জাতিক অঙ্গনে এবং মধ্যপ্রাচ্য সংঘাতের প্রেক্ষাপটে নতুন করে আলোচনা তৈরি করেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদেশগুলোর সামরিক সহযোগিতার ক্ষেত্রে জাপানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।
