🇺🇸 🇮🇷 যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি চলা কূটনৈতিক প্রচেষ্টা এবং মধ্যস্থতার সময়সীমা শেষ হওয়ার পর পরিস্থিতি নতুন মোড় নিয়েছে।
হমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনকে ইরানের সঙ্গে সমস্ত ব্যাক-চ্যানেল বা সরাসরি কূটনৈতিক আলোচনা বন্ধ করার নির্দেশ দিয়েছেন। ওয়াশিংটন জানিয়েছে, ইরানের সঙ্গে কোনো ধরনের অন্তর্বর্তী চুক্তি বা সমঝোতার মেয়াদ বাড়ানো হবে না।
কূটনীতির পথ বাদ দিয়ে যুক্তরাষ্ট্র এখন ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সর্বাত্মক চাপ বৃদ্ধির নীতি গ্রহণ করেছে, যাতে তেহরান তাদের শর্ত মানতে বাধ্য হয়।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো ধরনের নতুন শর্ত বা আল্টিমেটাম তারা মেনে নেবে না। এছাড়া পারমাণবিক ইস্যুসহ অন্যান্য বিষয়ে দুই পক্ষের মধ্যে দূরুত্ব আরও বেড়েছে।
ট্রাম্প প্রশাসন স্পষ্ট করে দিয়েছে যে তেহরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। অন্যদিকে, চলমান এই টানাপোড়েনের কারণে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতি ও জ্বালানি বাজারে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
তথ্যসূত্র: সি এন এন
