🇧🇷 সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু গণমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়েছে যে ব্রাজিলের সাবেক ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
রবার্তো কার্লোস এবং 🇲🇦 মরক্কান বংশোদ্ভূত ফিফা-লাইসেন্সপ্রাপ্ত প্লেয়ার্স এজেন্ট সুহেইলা তাহিরির (Souhaila Tahiri) বিয়ের একটি অনুষ্ঠানের সময় একটি ছবি প্রকাশ হয়েছে।
কিছু তুর্কি গণমাধ্যম ও প্রতিবেদন অনুযায়ী দাবি করা হয় যে, সাও পাওলোতে ইসলামী ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদেহর (Sheikh Jihad Hamadeh) সাথে বৈঠকের পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
রবার্তো কার্লোস নিজে বা তাঁর পক্ষ থেকে সরাসরি এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নিশ্চিতকরণ দেওয়া হয়নি। ফলে ইসলাম গ্রহণের বিষয়টি বর্তমানে কেবল কিছু মিডিয়া প্রতিবেদন ও দাবির ওপর ভিত্তি করে ছড়ানো গুঞ্জন হিসেবেই রয়েছে।
ছবিটিতে যাকে দেখা যাচ্ছে তিনি হলেন ব্রাজিলের সাও পাওলোর পরিচিত ইসলামী ব্যক্তিত্ব ও শাইখ জিহাদ হামাদেম (Sheikh Jihad Hamadeh)।মূলত রবার্তো কার্লোস মরক্কান বংশোদ্ভূত ফিফা-লাইসেন্সপ্রাপ্ত প্লেয়ার্স এজেন্ট সুহেইলা তাহিরিকে বিয়ে করার জন্যই এই ইসলামিক বিবাহ চুক্তির আয়োজন করেছিলেন।
যেহেতু তাঁর স্ত্রী মুসলিম, তাই শাইখের মাধ্যমে ইসলামিক নিয়মে এই বিবাহ সম্পন্ন হয়েছে। আর ইসলামিক নিয়মে কোন মুসলিম নারীর কোন অমুসলিম পুরুষকে বিয়ে করার সুযোগ নেই।
২০০২ সালের ফিফা বিশ্বকাপ জয়ী রবার্তো কার্লোসের শটগুলোর গতি ছিল অবিশ্বাস্য, যা অনেক সময় গোলকিপারদের জন্য ফিরিয়ে দেওয়া অসম্ভব হয়ে দাঁড়াত। ১৯৯৭ সালে 🇫🇷 ফ্রান্সের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে তাঁর করা সেই বিখ্যাত বাঁকানো ফ্রি-কিক গোলটি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোল হিসেবে বিবেচিত হয়।
