🇺🇸🇮🇷 গত জুলাই মাসে আঙ্কারায় ন্যাটো সম্মেলন শেষে যুক্তরাজ্য বা ইউরোপে ফেরার পথে ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে একটি সম্ভাব্য ইরানি হত্যাচেষ্টার হুমকি তৈরি হয়েছিল। ওই সময় নিরাপত্তা ঝুঁকি এতটাই গুরুতর মনে করা হয় যে, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে একটি অভিনব কৌশল বা ডিকয় (Decoy) অপারেশন চালানো হয়।
ক্যামেরার সামনে দিয়ে ট্রাম্প প্রথমে প্রথাগত এয়ার ফোর্স ওয়ান বিমানে উঠলেও, পরবর্তীতে তাকে অত্যন্ত গোপনে একটি এয়ারপোর্ট ক্যাটারিং ট্রাকের ভেতর লুকিয়ে বিমান থেকে নামিয়ে নেওয়া হয়।#ক্যাটারিং ট্রাকটির হাইড্রোলিক লিফট ব্যবহার করে তাকে নিরাপদে একটি ছোট সামরিক বিমান—সি-৩২এ (C-32A)-এর ভেতর স্থানান্তর করা হয়।
আসল এয়ার ফোর্স ওয়ান বিমানটিকে ফাঁদ বা ডিকয় হিসেবে ব্যবহার করা হয়, যার ভেতরে তখন কেবল হোয়াইট হাউসের কিছু কর্মী এবং সাংবাদিকরা অবস্থান করছিলেন। যাত্রাপথে সাংবাদিকদের বিমানের জানালার শেড বন্ধ রাখতে বলা হয়েছিল।
পরবর্তীতে ছোট সামরিক বিমানটিতে করে ট্রাম্প নিরাপদে যুক্তরাজ্যে পৌঁছান। হোয়াইট হাউস বা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে বিষয়টি নিয়ে রাখঢাক করা হলেও পরবর্তীতে ওয়াশিংটন পোস্টসহ বিভিন্ন গণমাধ্যমে এই চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশ পায়।
