🇸🇦 🇺🇸 🇮🇶 🇾🇪 আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এবং বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে পাওয়া তথ্য অনুযায়ী, সৌদি আরব ও আঞ্চলিক অংশীদারদের কাছে এমন তথ্য রয়েছে যে, ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং ইরাকের ইরান-সমর্থিত মিলিশিয়ারা যৌথভাবে সৌদি আরবের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে।
উত্তর দিক থেকে ইরাকি মিলিশিয়ারা এবং দক্ষিণ দিক থেকে হুথিরা ড্রোন ও মিসাইল ব্যবহার করে একযোগে এই হামলা চালাতে পারে।সৌদি আরবের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনা, বিশেষ করে জ্বালানি কেন্দ্র, তেল শোধনাগার, বন্দর এবং বিমানবন্দরগুলো এই হামলার প্রধান লক্ষ্য হতে পারে।
এই পুরো পরিকল্পনার পেছনে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)-এর সরাসরি দিকনির্দেশনা ও সমন্বয় রয়েছে বলে গোয়েন্দা তথ্যে উঠে এসেছে।
সৌদি নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দারা এই বিষয়ে কড়া নজরদারি বজায় রাখছে এবং যেকোনো ধরণের আগ্রাসন প্রতিহত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করছে বলে জানানো হয়েছে।
