🇦🇫 🏳️ লেফট্যানেন্ট জেনারেল সামিউর রহমান সাদাতের নেতৃত্বে গঠিত আফগান ইউনাইটেড ফ্রন্ট তালেবানের বিরুদ্ধে তাদের সামরিক কার্যক্রম ও অপারেশন জোরদার করেছে।
আফগানিস্তানের ৫টি প্রদেশে ৪৮ ঘণ্টার মধ্যে টিটিএ-র বিরুদ্ধে আফগান সশস্ত্র বাহিনী (AUF) ৬টি অভিযান চালিয়েছে। এর ফলে মোট ১৯ জন টিটিএ সদস্য নিহত হয়েছে এবং টিটিএ-বিরোধী গোষ্ঠী ২টি চৌকি দখল করেছে।
অপারেশনের মধ্যে, কান্দাহার ২ , ঘোর: ১, বাদাখশান ১, বাঘলান ১, হেলমান্দ ১ টি অপারেশন চালানো হয়েছে।
এর আগে এ এফ ইউ নেতৃত্বে কান্দাহারে এক তালেবান সদস্য নিহত হয়।
এদিকে আফগানিস্তানের জালালাবাদে, গত ৬ই আগস্ট রাতে ২০২৬ আরেকটি তালেবান বিরোধী সংগঠন আফগান ফ্রিডম ফ্রন্টের যোদ্ধারা নানগারহারের জালালাবাদে অবস্থিত তালেবানের পিডি৬ গোয়েন্দা সদর দপ্তরে হামলা চালিয়েছে।
এই গেরিলা হামলায় দুইজন তালেবান নিহত এবং একজন আহত হয়েছে। সেক্টর গোয়েন্দা প্রধানের ভাগ্যে কী ঘটেছে তা এখনও জানা যায়নি।
সাম্প্রতিক সময়ে তালেবান প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন ফ্রন্ট থেকে গেরিলা ও টার্গেটেড হামলা বেড়ে যাওয়ার এটি একটি ধারাবাহিকতা।
তালেবানের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কান্দাহারসহ বিভিন্ন অঞ্চলে এই ধরনের অপারেশনগুলো আফগানিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও প্রতিরোধ আন্দোলনের বহুমুখী বিস্তৃতির ইঙ্গিত দেয়।
তথ্যসূত্র: মিলিটারি ডট কম
