🇺🇦 🇷🇺 🇮🇷 আজ ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে, ইউক্রেনের বাহিনী কাস্পিয়ান সাগরে দীর্ঘপাল্লার ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে রাশিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
ইউক্রেনের দাবি অনুযায়ী, তারা কাস্পিয়ান সাগরে থাকা একটি রুশ যুদ্ধজাহাজ এবং সামরিক পণ্য পরিবহনে ব্যবহৃত জাহাজগুলোতে সফলভাবে হামলা চালিয়েছে।
ইউক্রেনের নিরাপত্তা সংস্থা (SBU)-এর তথ্যমতে, ‘Port Olya 2’ এবং ‘Begey’ নামের দুটি কার্গো জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যেগুলো রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক সরঞ্জাম পরিবহনের কাজে ব্যবহৃত হতো বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া ইউক্রেন রাশিয়ার ভেতরে বিভিন্ন লজিস্টিক স্থাপনা, তেল শোধনাগার এবং জ্বালানি ডিপোতেও হামলা চালিয়েছে বলে জানা গেছে।
যদিও ইউক্রেন এই সাফল্যের দাবি করেছে, তবে রাশিয়া বা ইরান এই হামলার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি এবং ইউক্রেনের এই দাবিগুলো স্বতন্ত্র কোনো সূত্র দ্বারা এখনো যাচাই করা সম্ভব হয়নি।
উল্লেখ্য যে সুপার-হেভি খোররামশাহর-৪ সহ ইরানের ব্যালিস্টিক মিসাইলের নাগালের মধ্যেই পুরো ইউক্রেন রয়েছে।
সোর্স: রেডিও ফ্রী ইউরোপ, ইরান ইন্টারন্যাশনাল, জেরুজালেম পোস্ট
