🇧🇩 শহীদ জিয়াউর রহমান হত্যাকাণ্ডের দায়ে দণ্ডপ্রাপ্ত ও দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা মেজর (অব.) মো. মোজাফফর হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) এক অভিযানে তাকে আটক করা হয়। ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালে আন্তর্জাতিক থিংক-ট্যাংক ‘সাউথ এশিয়ান মনিটর’-এর তৎকালীন নির্বাহী সম্পাদক চন্দন নন্দী প্রথম জনসমক্ষে এনেছিলেন যে, সাজাপ্রাপ্ত এই আসামি ছদ্মবেশে ভারতে অবস্থান করছেন। ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে দীর্ঘ সময় আত্মগোপনে থাকা মোজাফফর হোসেনের এই গ্রেফতার দেশজুড়ে আলোচনার সৃষ্টি করেছে।
