🇵🇰🏳️ আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তান বিমানবাহিনী ও স্থলবাহিনীর যৌথ অভিযানে অন্তত ২৯ জন টিটিপি/পিটিয়ে সদস্য নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। পাক-আফগান সীমান্ত এলাকায় ‘গজব লিল হক’ (Ghazab lil Haq) নামক চলমান অভিযানের অংশ হিসেবে এই সামরিক পদক্ষেপ গ্রহণ করা হয়।
অভিযানের বিস্তারিত:মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পাকতিকা, পাকতিয়া এবং কুনার প্রদেশের বিভিন্ন স্থানে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিমান হামলা ও স্থল অভিযান চালানো হয়। এতে টিটিপির প্রশিক্ষণ ক্যাম্প ও গোপন আস্তানাগুলো লক্ষ্য করে আঘাত হানা হয়েছে।
গুরুত্বপূর্ণ সাফল্য:এই অভিযানে টিটিপি (TTP) বা জামাত-উল-আহরারের (JuA) এক শীর্ষ কমান্ডার খান ফরোশ ওরফে জাবাল নিহত হয়েছেন। বাজাউর সীমান্তের কাছে পাকিস্তান বাহিনীর বিশেষ স্থল অভিযানে তার তিন সহযোগীর প্রাণহানি ঘটে। এছাড়া বিমান হামলায় আরও ২৫ জন জঙ্গি নিহত হয়েছে বলে জানা গেছে। অভিযানে টিটিপি ব্যবহৃত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করা হয়েছে।
পাকিস্তান সরকারের দাবি, সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গিদের তৎপরতা রুখতে এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। এই সফল অপারেশনের মাধ্যমে সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে পাকিস্তান তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
