🇮🇱 🇾🇪 গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই লোহিত সাগরে ইসরায়েল-সংযুক্ত জাহাজের ওপর ইয়েমেনের হুথিদের ধারাবাহিক ড্রোন ও মিসাইল হামলা শুরু হয়। এর ফলে ইলাত বন্দরটিতে আন্তর্জাতিক জাহাজ চলাচল প্রায় শূন্যের কোঠায় নেমে আসে।
ইলাত বন্দরটি (Port of Eilat) ইসরাইলের একেবারে দক্ষিণ প্রান্তে, লোহিত সাগরের (Red Sea) অন্তর্গত আকাবা উপসাগরের (Gulf of Aqaba) উত্তর মাথায় অবস্থিত। এটি ইসরাইলের একমাত্র বন্দর যা লোহিত সাগরের সাথে সরাসরি সংযুক্ত। ভৌগোলিকভাবে এটি ইলাত শহরের সমুদ্র উপকূলে অবস্থিত।
২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে বন্দরটির আয় প্রায় ৮০ শতাংশ কমে যায়। বিশেষ করে এই বন্দরের সবচেয়ে বড় আয়ের উৎস—বাইর থেকে গাড়ি আমদানি ও খালাস করার প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।
দীর্ঘদিন ধরে রাজস্ব না থাকায় বন্দর কর্তৃপক্ষ স্থানীয় পৌরকর ও অন্যান্য ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়। এর ফলে ইলাত পৌরসভা (Eilat Municipality) বন্দরের ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করে, যার কারণে দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ে এবং এটি বন্ধের ঘোষণা দেওয়া হয়।
২০২৫ সালের ২০ জুলাই ইলাত বন্দরটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়।
