🇮🇷/🇵🇰/🇹🇷/🇸🇦 ইরানের সংসদের সংবাদ সংস্থার প্রধান মেহদি রাহিমির বরাত দিয়ে আল-মায়াদিনে জানিয়েছে যে সম্প্রতি পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ (Mecca Joint Defence Agreement)-এর প্রেক্ষাপটে ইরানকে এই জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
গত ৭ আগস্ট ২০২৬ সালে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে এই ত্রিমুখী প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। ন্যাটো-র অনুচ্ছেদ-৫ এর আদলে তৈরি এই চুক্তি অনুযায়ী, এই তিন দেশের যেকোনো একটির ওপর আক্রমণকে তিন দেশের ওপরই যৌথ আক্রমণ হিসেবে গণ্য করা হয়।
চুক্তিটির বিষয়ে তেহরানের তরফ থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও আঞ্চলিক আত্মনির্ভরতার ওপর জোর দিলেও, দেশটির সংসদীয় ও নিরাপত্তা বিষয়ক অনেক কর্মকর্তা এই উদ্যোগটিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।
তথ্যসূত্র: আল মাদাইন, টাইমস অফ ইন্ডিয়া
