🇪🇬 🇵🇸 মিশর তাদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে জয়লাভ করেছে। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ম্যাচে 🇦🇺 অস্ট্রেলিয়াকে পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে হারিয়ে তারা শেষ ষোলতে জায়গা করে নিয়েছে।
ম্যাচটি নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময় শেষে ১-১ সমতায় শেষ হয়। ম্যাচের ১৩তম মিনিটে ইমাম আশুরের গোলে মিসর এগিয়ে যায়। তবে ৫৫তম মিনিটে মিসরের ডিফেন্ডার মোহাম্মদ হানির আত্মঘাতী গোলে অস্ট্রেলিয়া সমতায় ফেরে।
পেনাল্টি শুটআউটে মিসর তাদের চারটি পেনাল্টির সবগুলোতেই গোল করতে সক্ষম হয় (মাহমুদ সাবের, রামি রাবিয়া, মোহাম্মদ সালাহ এবং হোসাম আবদেলমাজিদ)। অন্যদিকে, অস্ট্রেলিয়ার হ্যারি সাউটার এবং লুকাস হারিংটন গোল করতে ব্যর্থ হন।
মিসরের প্রধান কোচ হোসাম হাসান এই ঐতিহাসিক জয়টি ফিলিস্তিনের জনগণের প্রতি উৎসর্গ করেছেন। এই জয়ের মাধ্যমে মিসর ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অফ ১৬ বা শেষ ষোলতে উন্নীত হয়েছে। আগামী ৭ জুলাই আটলান্টায় অনুষ্ঠিতব্য পরবর্তী ম্যাচে তারা 🇦🇷 আর্জেন্টিনার মুখোমুখি হবে।
