🇧🇩 জনস্বাস্থ্য ও আত্মনির্ভরশীলতার এক নতুন দিগন্তসম্প্রতি বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস সিস্টিক ফাইব্রোসিস (Cystic Fibrosis)-এর চিকিৎসায় ব্যবহৃত অত্যন্ত ব্যয়বহুল ওষুধ ‘Trikafta/Kaftrio’-এর জেনেরিক সংস্করণ ‘Triko’ তৈরি করে বিশ্ব স্বাস্থ্যখাতে এক বড় বিস্ময়ের জন্ম দিয়েছে। যেখানে উন্নত বিশ্বে এই চিকিৎসার বাৎসরিক খরচ প্রায় ৩৭০,০০০ মার্কিন ডলার, সেখানে বাংলাদেশ ৯৬% কম খরচে এই জীবন রক্ষাকারী ওষুধের বিকল্প তৈরি করে প্রমাণ করেছে যে, উদ্ভাবনী সক্ষমতা এবং জনসেবার মানসিকতা থাকলে অসম্ভবকে সম্ভব করা যায়।
সিস্টিক ফাইব্রোসিস একটি বংশগত জটিল রোগ, যা মূলত ফুসফুস এবং পরিপাকতন্ত্রকে আক্রান্ত করে। এতদিন এই রোগের উন্নত চিকিৎসা ছিল সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার অনেক বাইরে। বাংলাদেশের এই উদ্যোগ শুধু দেশের ভেতর নয়, বরং বিশ্বজুড়ে স্বল্প আয়ের রোগীদের কাছে এই চিকিৎসা পৌঁছে দেওয়ার এক নতুন পথ খুলে দিয়েছে।
শুধুমাত্র ঔষধ নয়, প্রয়োজন আত্মনির্ভরশীলতাচিকিৎসা খাতের এই সাফল্য আমাদের এক নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। আমাদের দেশের মেধাবীরা যখন সাশ্রয়ী মূল্যে জটিল প্রযুক্তি উদ্ভাবন করতে পারে, তখন কেন আমরা আমাদের প্রতিরক্ষা বা কৌশলগত অন্য খাতগুলোতে আত্মনির্ভরশীল হতে পারব না❓
🇮🇷 ইরানের মতো দেশগুলো যখন চড়া দামে বাইরের শক্তির মুখাপেক্ষী না থেকে নিজস্ব উদ্ভাবনী সক্ষমতা ও প্রযুক্তির মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে, বাংলাদেশ কেন সেই পথ অনুসরণ করবে না?
বড় শক্তিগুলোর কাছ থেকে দীর্ঘমেয়াদী বুকিং এবং শর্তের বেড়াজালে আবদ্ধ না থেকে, আমাদের নিজেদের ট্যালেন্ট ও রিসোর্স ব্যবহার করে দেশীয় প্রযুক্তির উন্নয়ন করা সময়ের দাবি।
আপনার কি মনে হয় আমাদের প্রতিরক্ষা খাতেরও এখন সময় এসেছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নজর দেওয়ার? নিচে কমেন্ট করে জানান।”
