🇱🇧 🇮🇱 সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (IDF) বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা হতাহত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ৫২তম ব্যাটালিয়নের কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল ডর গেডালিয়া বেন সিমহন । তিনি একটি ড্রোন হামলায় নিহত হয়েছেন।
এছাড়াও ৪০১তম ব্রিগেডের সাবেক কমান্ডার এবং ৩৬তম ডিভিশনের ডেপুটি কমান্ডারও হিজবুল্লাহর হামলায় আহত হয়েছেন।
হিজবুল্লাহর এই ধরনের নিখুঁত আক্রমণ তাদের উন্নত কারিগরি সক্ষমতার ইঙ্গিত দেয়। ইসরায়েলি কর্মকর্তাদের মতে:
“হিজবুল্লাহ রাতেও রেডিও সিগন্যাল এবং ইলেকট্রনিক সিগন্যাল মনিটর করার মাধ্যমে ইসরায়েলি কমান্ডারদের অবস্থান শনাক্ত করছে।”
তারা দক্ষিণ লেবাননে ‘ইয়েলো লাইন’-এর কাছে গোয়েন্দা নেটওয়ার্ক পুনর্গঠন করেছে, যা তাদের রাতব্যাপী নজরদারি ও অতর্কিত হামলার সক্ষমতা বাড়িয়ে দিয়েছে।
এই পরিস্থিতির কারণে ইসরায়েলি সামরিক বাহিনীকে তাদের অপারেশনাল প্যাটার্ন বা যুদ্ধকৌশল পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করতে হচ্ছে। একই সঙ্গে, রাজনৈতিক ও সামরিক উচ্চপদস্থ পর্যায় থেকে আপাতত লেবাননের ভেতরে অতিরিক্ত হামলা না চালানোর নির্দেশ দেওয়া হয়েছে, যদিও ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের নিরাপত্তা বেষ্টনীতে (buffer zone) মোতায়েন থাকবে।
