🇮🇷🇺🇸 ইউএস ইন্টেলিজেন্সের সাথে পরিচিত পাঁচটি সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী— সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান তাদের বোমা তৈরির কাছাকাছি মানের ইউরেনিয়ামের মজুদ সিলগালা বা অবরুদ্ধ করার প্রচেষ্টা নাটকীয়ভাবে বাড়িয়েছে। এর জন্য তারা ইচ্ছাকৃতভাবে টানেল বা সুড়ঙ্গ ধসিয়ে দিচ্ছে এবং বিস্ফোরক মাইন ব্যবহার করে প্রবেশপথগুলোতে ফাঁদ (booby-trapping entrances) পাতছে।
সূত্রগুলো জানায়, প্রায় আধ টন ওজনের এই উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের কাছে পৌঁছানো এখন এক মাস আগের তুলনায় অনেক বেশি কঠিন, বিপজ্জনক এবং সময়সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। ঠিক এক মাস আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনসমক্ষে ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি এটি জব্দ করার জন্য মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দিতে পারেন।
মার্কিন গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, ইরান তাদের আন্ডারগ্রাউন্ড টানেলের প্রবেশপথগুলো মাইন দিয়ে ফাঁদ পেতে রাখছে এবং সুড়ঙ্গ ধসিয়ে দিচ্ছে।তাদের প্রায় আধ টন (প্রায় 450 কেজি) উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের (Highly-Enriched Uranium) মজুদকে সুরক্ষিত করা, যাতে বাইরের কেউ বা কোনো সামরিক বাহিনী সহজে সেখানে পৌঁছাতে না পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য গ্রাউন্ড অপারেশন বা সামরিক অভিযানের মাধ্যমে ইউরেনিয়াম জব্দ করার হুমকির পরপরই ইরান এই প্রতিরক্ষামূলক ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
