🇾🇪 🇸🇦 🇷🇺 ইয়েমেনের আনসারুল্লাহ (হুতি) গোষ্ঠী সৌদি আরব এবং ইয়েমেনে সৌদি-সমর্থিত বাহিনীর ওপর হামলা পরিচালনার জন্য রুশ স্যাটেলাইট ব্যবহার করছে। দক্ষিণ ইয়েমেনের একজন হুতিবিরোধী সূত্র ইসরায়েলি সংবাদমাধ্যম ‘কান নিউজ’ (KAN News)-কে এই তথ্য জানিয়েছে।
রিয়াদ রাশিয়ার এই সহায়তার বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে এবং তারা এই তথ্য মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়েছে। এছাড়া ক্রমবর্ধমান এই হামলার বিপরীতে একটি বড় ধরনের জবাব বা প্রতিক্রিয়া দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই বলেও উল্লেখ করা হয়েছে।
প্রায় দুই বছর আগেও এ ধরনের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে লোহিত সাগরে বিদেশি ও পশ্চিমা জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানাতে রাশিয়া আনসারুল্লাহকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছিল।
আনসারুল্লাহ ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা হ্রাসের জন্য 🇴🇲ওমান পর্দার আড়ালে কাজ করে যাচ্ছে। তবে বর্তমানে এর সফলতার সম্ভাবনা খুবই ক্ষীণ।
