🇺🇸 🇮🇷 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর শীর্ষ সহযোগীদের কাছে ব্যক্তিগতভাবে মত প্রকাশ করেছেন যে, যদি ইরান হরমুজ প্রণালীআন্তর্জাতিক বাণিজ্যের জন্য পুরোপুরি উন্মুক্ত করে দেয়, তবে তিনি একতরফাভাবে যুদ্ধ সমাপ্তি এবং মার্কিন বিজয় ঘোষণা করতে প্রস্তুত।
ট্রাম্পের বর্তমান হিসাব অনুযায়ী, মার্কিন ও মিত্রবাহিনীর সামরিক অভিযানে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলো যে ক্ষতিগ্রস্থ হয়েছে, তাতে তাঁর এই প্রেসিডেন্সির মেয়াদকালে তেহরান সহজে তাদের পারমাণবিক প্রোগ্রাম পুনর্গঠন করতে পারবে না। তাছাড়া, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো যেকোনো গোপন তৎপরতা বা পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা তাৎক্ষণিকভাবে ধরে ফেলতে পারবে এবং নতুন সামরিক হামলার হুমকি তেহরানকে নিবৃত্ত রাখবে বলে তিনি বিশ্বাস করেন। এই কারণে একটি নতুন পরমাণু চুক্তি ছাড়াই যুদ্ধ থামিয়ে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি মেনে নিতে রাজি আছেন তিনি।
হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার এই পথটি জটিল হয়ে উঠেছে। কারণ ইরান এর বিনিময়ে বিশাল অংকের আর্থিক পরিশোধ, অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং মার্কিন সামুদ্রিক অবরোধ তুলে নেওয়ার মতো কঠিন ও উচ্চ মূল্যমানের দাবি উত্থাপন করেছে।
তথ্যসূত্র: ওয়াল স্ট্রীট জার্নাল
