🇺🇸 ৫ দিন আগে ১ জুলাই আরব সাগরে একটি আমেরিকান SH-60 সিহক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে একজন আমেরিকান নাবিক এখনও নিখোঁজ রয়েছেন এবং যুক্তরাষ্ট্র তার অনুসন্ধান অভিযান ত্যাগ করেছে।
এই নিখোঁজ নাবিককে উদ্ধারের জন্য মার্কিন নৌবাহিনী এবং বিমান বাহিনী দীর্ঘ ১০০ ঘণ্টারও বেশি সময় ধরে প্রায় ১৪,০০০ বর্গমাইল এলাকাজুড়ে ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করে। অবশেষে, ৫ জুলাই ২০২৬ (রবিবার) মার্কিন নৌবাহিনী তাদের অনুসন্ধান কার্যক্রম স্থগিত ঘোষণা করে।
মার্কিন নৌবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতি এবং গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে ঘটনাটিকে মূলত “জরুরি অবতরণ” বলা হয়েছে!
যদিও অবতরণটি পরিকল্পিত ছিল না এবং হেলিকপ্টারটি শেষ পর্যন্ত পানির নিচে চলে গেছে, তবুও প্রথাগত অর্থে এটি একটি বড় ধরণের দুর্ঘটনা।
ছবি: মার্কিন নৌবাহিনী
