🇮🇷🇮🇱🇺🇸 একটি নির্ভরযোগ্য ইসরায়েলি সূত্র জানিয়েছে যে, সমঝোতা স্মারকের অংশ হিসেবে জব্দকৃত ইরানি সম্পদ হস্তান্তর না করার জন্য ইসরায়েল যুক্তরাষ্ট্রের ওপর চাপ দিচ্ছে ❗
ইসরায়েলের শঙ্কা, এই বিপুল পরিমাণ তহবিল যদি তেহরানের হাতে চলে যায়, তবে তারা সেই অর্থ আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর (যেমন হিজবুল্লাহ বা অন্যান্য মিলিশিয়া) পেছনে ব্যবহার করবে।
ইরানের নিজস্ব খসড়ায় প্রায় ২৪ বিলিয়ন ডলারের ফ্রিজড অ্যাসেট ৬০ দিনের মধ্যে অবমুক্ত করার দাবি রয়েছে, যার অর্ধেক এখনই পাওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সংস্করণটি অনেক বেশি শর্তযুক্ত এবং ধাপে ধাপে নিষেধাজ্ঞা তোলার পক্ষে।— সিএনএন
