🇨🇳🇺🇸 চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ মিয়ানমার-ভিত্তিক একটি থিংক ট্যাংকের প্রধান এবং মার্কিন নাগরিক ইউ মিন জিন (U Min Zin)-কে গুপ্তচরবৃত্তি এবং চীনের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
ইউ মিন জিন মূলত ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি মিয়ানমার (ISP-M) এর প্রতিষ্ঠাতা ও প্রধান। এই থিংক ট্যাংকটি মিয়ানমারের রাজনীতি, সম্পদ এবং সামরিক সংঘাতের গতিপ্রকৃতি নিয়ে গবেষণা করে।
তাকে গত ৩ জুন চীনের ইউনান প্রদেশের কুনমিং বিমানবন্দর থেকে আটক করা হয় এবং পরবর্তীতে ফৌজদারি হেফাজতে নেওয়া হয়।
