🇵🇰 🏳️ ফেব্রুয়ারি ২০২৬-এ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমান্ত যুদ্ধ চলাকালীন পাকিস্তানি সেনাবাহিনী আফগানিস্তানের পাক্তিকা প্রদেশের তেরওয়া ডিস্ট্রিক্টের অন্তর্গত ৩২ বর্গকিলোমিটার আয়তনের ঘুদওয়ানা এনক্লেভ (Ghudwana Enclave) নিজেদের নিয়ন্ত্রণে নেয়।
পাকিস্তানি সামরিক কর্মকর্তারা এটিকে একটি “সীমিত কৌশলগত ব্যবস্থা” হিসেবে উল্লেখ করেন এবং পরবর্তীতে ওই এলাকায় নতুন করে সীমান্ত বেড়া দেওয়ার স্যাটেলাইট ছবিও সামনে আসে। ভৌগোলিকভাবে এটি পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের ঝোব (Zhob) ডিস্ট্রিক্টের সীমান্ত সংলগ্ন।
