🇵🇰 🇮🇳 গতকাল ১ আগস্ট ২০২৬-এ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (CTD) একটি বড় ধরনের নিরাপত্তা অভিযানের খবর নিশ্চিত করেছে।
CTD-এর তথ্য অনুযায়ী, পাঞ্জাবের বিভিন্ন শহরে চালানো একাধিক গোয়েন্দা ভিত্তিক অভিযানে মোট ৫৪ জন সন্দেহভাজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
এই গ্রেফতারকৃতদের মধ্যে ৫ জনকে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ (RAW)-এর সাথে সরাসরি সংশ্লিষ্ট বলে দাবি করেছে CTD। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত ছিল এবং গুরুত্বপূর্ণ সরকারি ও নিরাপত্তা স্থাপনাগুলোর তথ্য সংগ্রহ করছিল।
নিরাপত্তা বাহিনী অভিযানের সময় সন্দেহভাজনদের কাছ থেকে বিভিন্ন ধরণের অস্ত্র, বিস্ফোরক এবং ডিটোনেটর উদ্ধার করার কথা জানিয়েছে।
ছবি: এ আই
তথ্যসূত্র: ডন
